রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ০৯:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০৯:৪৮

রোহিঙ্গা সংকট রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি বলেছেন বাংলাদেশের জন্য রোহিঙ্গা একটি বড় সমস্যা।

জাতিসংঘের কো-অর্ডিনেটর ও ইউনাইটেড ন্যাশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, নতুন পুরনো মিলিয়ে বাংলাদেশে বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন সময়ে সোচ্চার হওয়ায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করেন। সম্মান ও মর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তা ও সমর্থন কামনা করেন তিনি।

সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সংস্থাটির সহায়তা অব্যাহত থাকবে।

জাতিসংঘ কো-অর্ডিনেটর তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশে ইউএনডিপি’র সহায়তা অব্যাহত থাকবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

জাতিসংঘ কর্মকর্তা বলেন, ইউএনডিপি বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে কারিগরিসহ সার্বিক সহায়তা দেবে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান