রসিক নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ১৪:৫৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৪:৫৭

রসিক নির্বাচন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা রবিবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন। আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দলীয় মনোনয়নে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থিতা বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হবে ২৩ ও ২৪ নভেম্বর। প্রার্থিতা বাতিল হলে আপিল করা যাবে ২৫ ও ২৬ নভেম্বর। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর। ২১ ডিসেম্বর ভোট নেওয়া হবে।

এর আগে গত ৩১ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের বৈঠকে রসিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব হেলালউদ্দীন আহমদ জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে। এছাড়া একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। এ সিটি করপোরেশনে বর্তমানে ভোটার ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন।

আরও পড়ুন- 

রসিক নির্বাচন বয়কট করতে পারে বিএনপি

রসিক নির্বাচন: প্রার্থীরা মাঠে, ক্লিন ইমেজ চায় দলগুলো

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম