পায়রা বন্দরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে যৌথ কোম্পানি গঠনের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৬:২৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৬:৫৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক পটুয়াখালীর পায়রা বন্দর এলাকায় দুইটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে বাংলাদেশ ও চীনের দুই কোম্পানির উদ্যোগে যৌথ কোম্পানি গঠনের জন্য চুক্তি এবং সংঘস্মারক ও সংঘবিধির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এসব স্মারক ও বিধির আওতায় সরকারি মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের নরিনকো ইন্টারন্যাশনাল চায়নার যৌথ উদ্যোগে যৌথ অংশীদারিত্বের একটি কোম্পানি গঠিত হবে।
সোমবার (৬ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই যৌথ কোম্পানি গঠনের লক্ষ্যে জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট এবং ওই কোম্পানির সংঘস্মারক ও সংঘবিধির খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
ব্রিফিংয়ে সচিব বলেন, ‘পায়রা বন্দরে ১৩২০ মেগাওয়াট সক্ষমতার দুইটি বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হবে যৌথ কোম্পানির মাধ্যমে। ওই কোম্পানির মালিকানার অংশীদারিত্ব হবে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্ধেক।’
সচিব জানান, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও নরিনকো ইন্টারন্যাশনাল চায়নার যৌথ উদ্যোগে গঠিত কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য হবে একশ টাকা। এই কোম্পানির ৪০ লাখ শেয়ার বিক্রি করা হবে। সেই হিসেবে কোম্পানির মূলধন হবে ৪০ কোটি টাকা। এছাড়া, কোম্পানির অথোরাইজড ক্যাপিটাল হবে ৪০ কোটি টাকা, পেইডআপ ক্যাপিটাল হবে ২০ কোটি টাকা। কোম্পানিতে বাংলাদেশ ও চীনের বিনিয়োগ হবে সমান সমান।
মন্ত্রিসভায় অনুমোদিত সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী, যৌথ উদ্যোগে গঠিত কোম্পানির মধ্যে সৃষ্ট কোনও সমস্যা বা জটিলতার ক্ষেত্রে মীমাংসা হবে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরব্রিটেশন সেন্টারে। বাকি কোনও সমস্যা থাকলে সেগুলো বাংলাদেশের প্রচলিত আইনে সমাধান করা হবে।
মন্ত্রিসভার এই বৈঠকে ‘ওয়েজ আর্নার্স বোর্ড ২০১৭’ নামে ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া, বৈঠকে ২০১৮ সালের জন্য ২২ দিন সরকারি ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, বৈঠকের শুরুতেই অনির্ধারিত আলোচনায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি দেওয়ায় এবং ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় প্রধানমন্ত্রী ৩০তম স্থানে থাকায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম