প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৫:০৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৫:২৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি দেওয়ায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এছাড়া, ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় প্রধানমন্ত্রী ৩০তম স্থানে থাকার কারণেও মন্ত্রিসভার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীকে এই অভিনন্দন জানানো হয়। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
ব্রিফিংয়ে সচিব বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এছাড়া, ফোর্বস ম্যাগাজিনের তালিকায় গতবছর প্রধানমন্ত্রী বিশ্বের ক্ষমতাশালী নারীদের তালিকায় ৩৬তম অবস্থানে ছিলেন। এ বছর তিনি এই তালিকায় ৩০তম স্থানে রয়েছেন। এ কারণেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
মন্ত্রিসভার এই বৈঠকে ২০১৮ সালে ২২ দিন সরকারি ছুটি অনুমোদন করা হয়েছে।

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম