সাড়ে ৪ লাখ রোহিঙ্গাকে চিকিৎসা দিচ্ছে ১০৬টি মেডিক্যাল টিম

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ০৯:২৮আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ০৯:৩৪

রোহিঙ্গা নারী বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় সাড়ে ৪ লাখ রোহিঙ্গাকে ১০৬টি মেডিক্যাল টিম স্বাস্থ্যসেবা দিচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘অসহায় রোহিঙ্গাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে আমাদের মন্ত্রণালয়ের অধীনে ৩২টি এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে আরও ৭২টি মেডিক্যাল টিম কাজ করছে।’

এছাড়া, নতুন করে আসা রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীকে ডায়রিয়া থেকে বাঁচাতে কলেরার টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এ পর্যন্ত সাড়ে ছয় লাখ শিশুকে এ টিকা দেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণ বড়িসহ অন্যান্য জন্ম নিরোধক সরঞ্জাম সরবারাহের পাশাপাশি তাদের পরিবারের আকার ছোট রাখতে এবং সংক্রামক যৌনরোগের প্রাদুর্ভাব রোধকল্পে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

নাসিম বলেন, ‘আমরা এরইমধ্যে রোহিঙ্গাদের মাঝে সংক্রামক যৌনরোগ ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে বেশ কয়েকটি মেডিক্যাল টিম নিয়োজিত করেছি এবং তাদের জন্ম নিয়ন্ত্রণ সরঞ্জাম সরবরাহ করেছি।’

তিনি বলেন, সরকারের রোগ পর্যবেক্ষণ সংস্থা রোগতত্ত্ব , রোগ নিরাময় ও গবেষণা কেন্দ্র (আইইডিসিআর) তাদের মাঝে হাম ও পোলিওর টিকা এবং ভিটামিন বিতরণ করেছে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. আবদুল সালামকে বলেন, রোহিঙ্গারা সাধারণত ডায়রিয়া, গলার ইনফেকশন, নিউমোনিয়া, চর্মরোগে এবং দূষিত পানি পান করার কারণে জ্বরের সমস্যায় ভুগেছে। এছাড়া গর্ভবতী নারী ও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘ মেয়াদি রোগে ভুগছে এমন লোকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুযায়ী, ৪ নভেম্বর পর্যন্ত আট লাখ ২০ হাজার রোহিঙ্গা এদেশে এসেছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের