সংসদের ১৮তম অধিবেশন শুরু আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ০২:০৬ আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ০২:০৯

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)

দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আজ রবিবার শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৪টায় বৈঠক শুরু হবে। এর আগে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণ করা হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে। সংবিধানের সপ্তদশ অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শেষ হয়।

এ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় এ বিষয়ে ধন্যবাদ প্রস্তাব আসতে পারে।

রবিবার অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলীর সদস্য মনোনয়ন ও শোকপ্রস্তাব গ্রহণ করা হবে। এরপর অনুষ্ঠিত হবে মন্ত্রীদের প্রশ্নোত্তর। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

প্রশ্নোত্তর পর্বের পরে ৭১ বিধির নোটিশের নিষ্পত্তি ও সংসদীয় কমিটির দুটি রিপোর্ট উপস্থাপন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস এবং মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করবেন।

আরও পড়ুন: 


এসকে সিনহা: উদ্যমী হয়ে আলোচনায়, বিতর্কিত হয়ে পদত্যাগ

/ইএইচএস/টিএন/আপ-এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির