নিখোঁজদের খুঁজে দিতে সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১৭:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৮:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

সাংবাদিক উৎপল দাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বারসহ অন্য নিখোঁজদের খুঁজে দিতে সময় চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, তাদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয়। আমাদের একটু সময় দিতে হবে। আমাদের গোয়েন্দারা ব্যর্থ নয়। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রবিবার দুপুরে মিরপুর পুলিশ স্টাফ কলেজসংলগ্ন পিএসসি কনভেনশন হলে নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

গত ৭ নভেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মুবাশ্বার হাসান সিজার নিখোঁজ হন। এর আগে গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর পূর্বপশ্চিমবিডি ডট নিউজ নামের অনলাইন পত্রিকার সাংবাদিক উৎপল দাস নিখোঁজ হন।

সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অন্য নিখোঁজদের খুঁজে বের করতে গোয়েন্দা বাহিনী ব্যর্থ কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের নদীপথগুলোকে নিরাপদ রাখতে নৌপুলিশ ও কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করছি। বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি, নৌবাহিনী, কোস্টগার্ড এর মধ্যে সমন্বয় করে নৌপুলিশকে কাজ করতে হবে।

নৌপুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, দেশের নদীপথগুলো সুরক্ষিত রাখতে আমাদের নৌপুলিশ কাজ করছে। নৌ পথে শুধু টহল দিলেই হবে না, জননিরাপত্তার জন্যও কাজ করতে হবে।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান