বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে জার্মান প্রতিষ্ঠানের আগ্রহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৭, ১৭:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৮:০৩

এভিঅ্যালায়েন্স বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে বাংলাদেশর সঙ্গে অংশীদার হতে আগ্রহ জানিয়েছে জার্মানির এভিয়েশন প্রতিষ্ঠান এভিঅ্যালায়েন্স। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটনমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ আগ্রহের কথা জানানো হয়।
জার্মানভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠানটির জেদ্দা, এথেন্স, হামবুর্গ, সিডনি, তিরানা, বুদাপেস্টসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। কোম্পানি-পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে এর অর্থায়ন, ডিজাইন, নির্মাণ, পরিচালন ও মেইনটেন্যান্সে আগ্রহী এই প্রতিষ্ঠানটি। এই বিমানবন্দর নির্মাণে বিনিয়োগ করা হবে চারশ কোটি মার্কিন ডলার।
সভায় মন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার এ বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি এই বন্দরটি দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে বড় অবদান রাখবে।
এসময় বিমান ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, এভিঅ্যালায়েন্সের বুদাপেস্ট বিমানবন্দরের প্রকল্প পরিচালক জোহান মার্তিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে জাপানি প্রতিষ্ঠান নিপ্পন কোই লি. সমীক্ষা যাচাই শেষে মাদারিপুরের শিবগঞ্জের চরাজানাযাত, মুন্সিগঞ্জের সিরজাদিখানের কিয়াইন ও ঢাকার দোহারের চর বিলাশপুরকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে।

/সিএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম