সাংবাদিক উৎপলের খোঁজে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ২৩:০০আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২৩:০৯

উৎপল দাস (ছবি- সংগৃহীত) ‘তরুণ সাংবাদিক উৎপল দাস একমাসের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারছে না। এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়’, এমন মন্তব্য করে এ বিষয়ে ৩০০ বিধিতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

সোমবার (২০ নভেম্বর)  পয়েন্ট   অব   অর্ডারে   দাঁড়িয়ে   তিনি   বলেন,   ‘তরুণ সাংবাদিক   উৎপল   দাস  একমাসের   বেশি সময়   ধরে   নিখোঁজ রয়েছেন।  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (অবসারপ্রাপ্ত) তার  বাবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এ বিষয়ে জিডি করেছেন। ছেলের খোঁজ পাওয়ার জন্য দ্বারে দ্বারে  ধর্ণা দিচ্ছেন। কিন্তু পুলিশ বলছে, তারা খোঁজ পাচ্ছে না। এখন তথ্য প্রযুক্তির যুগ। তার (উৎপল) হাতে মোবাইল রয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিনি কোথায় আছেন, তা বের করা সম্ভব।   কিন্তু কেন এ সাংবাদিকের খোঁজ দিতে আইনশৃঙ্খলা বাহিনী পারছে না?’

সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘একজন মানুষ যদি নিখোঁজ হন, তাকে বের করা রাষ্ট্রের দায়িত্ব।   কেননা,  জণগণের  জান  মাল,নিরাপত্তার   দায়িত্ব   তো রাষ্ট্রের। এই ব্যক্তি যদি কোনও আইন পরিপন্থী কাজ করে থাকেন, তা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রয়োগ করা যেতে পারে।  কিন্তু একজন  তরুণ   সাংবাদিক   এক মাসের   বেশি সময় ধরে   নিখোঁজ রয়েছে,কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারে না। এটি বিশ্বাসযোগ্য   বলে   মনে   হয়   না।   আমি   এই   মহান সংসদে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে বিবৃতি দাবি করছি।’

/পিএইচসি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের