‘নো বিসিএস, নো ক্যাডার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৪:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১২:০৬

‘নো বিসিএস, নো ক্যাডার’ বিসিএস পরীক্ষা ছাড়া জাতীয়করণের মাধ্যমে ক্যাডারভুক্তির প্রতিবাদে আজ শুক্রবার সমাবেশ করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তাদের দাবি, সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত  না করে দ্রুত স্বতন্ত্র বিধিমালা প্রণয়ন করতে হবে। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার  হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। এ সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘নো বিসিএস, নো ক্যাডার’। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের জুলাইয়ে যেসব উপজেলায় সরকারি স্কুল ও কলেজ নেই সেসব উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ঘোষণা দেয় সরকার। এর মাধ্যমে ৩২৫টি বেসরকারি স্কুল ও ৩১৫টি বেসরকারি কলেজে জাতীয়করণ হওয়া কথা রয়েছে। ফলে লক্ষাধিক শিক্ষকের চাকরি জাতীয়করণের সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু কোনোভাবেই চাকরি  জাতীয়করণ হওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত করা যাবে না।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাকরি জাতীয়করণ হওয়া শিক্ষকদের ক্যাডারভুক্ত না করে দ্রুত স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানান বিসিএস শিক্ষা সমিতির নেতারা।

সমাবেশ করছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারের পক্ষ থেকে জাতীয়করণের মাধ্যমে আসা শিক্ষকদের ক্যাডারভুক্ত করা বা সাংঘর্ষিক কোনও সিদ্ধান্ত নেওয়া হলে লাগাতর কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল কবির চৌধুরী বলেন, ‘আমরা জাতীয়করণকে স্বাগত জানাই। কিন্তু এর মাধ্যমে কোনোভাবেই এই শিক্ষকদের ক্যাডারভুক্ত করা যাবে না।’

তিনি জানান, আগামী ২৬ ও ২৭ নভেম্বর সারাদেশে শিক্ষা ক্যাডারভুক্তরা পূর্ণ কর্মবিরতি পালন করবে। ডিসেম্বরে কোনও কর্মসূচি দেওয়া হবে না। আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি একইভাবে সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

এছাড়া আগামী রবিবার (২৬ নভেম্বর) সরকারের পক্ষ থেকে যদি জাতীয়করণের মাধ্যমে ক্যাডারভুক্তি বা সাংঘর্ষিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পরদিন থেকে লাগাতর কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দেন সমিতির মহাসচিব।

 

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম