ফেরত পাঠানোর জন্য অনিয়মিত বাংলাদেশিদের তালিকা দিয়েছে জার্মানি

শেখ শাহরিয়ার জামান
২৮ নভেম্বর ২০১৭, ০০:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৪:৪৭

বাংলাদেশ ও জার্মানি জার্মানিতে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য একটি তালিকা হস্তান্তর করেছে জার্মানি। তালিকায় থাকা ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত আনার ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত সেপ্টেম্বর মাসে ইউরোপ থেকে আনিয়মিত বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। সেই চুক্তির অধীনেই অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর জন্য তালিকাটি দিয়েছে জার্মান সরকার।
এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘চুক্তি হওয়ার পরে প্রথম দেশ হিসেবে জার্মানি একটি তালিকা দিয়েছে। নাগরিকত্ব যাচাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। সরকারের নীতি অনুযায়ী আমরা বিদেশে অবস্থানরত সব অনিয়মিত বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফেরত নিয়ে আসবো।’
সরকারের এই কর্মকর্তা বলেন, ‘ইউরোপের অন্য দেশগুলোও এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছে এবং সামনের মাসে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমরা আবার আলোচনায় বসবো।’
গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলি ও ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন বিষয়ক মন্ত্রী দিমিত্রিস আভ্রেমোপোলস এ চুক্তিতে সই করেন। এই চুক্তি অনুযায়ী, একজন বাংলাদেশিকে ফেরত পাঠানোর আগে তার বিরুদ্ধে সব ধরনের প্রশাসনিক ও আইনগত বিধিবিধান শেষ করতে হবে। এছাড়া, তাকে ফেরত পাঠানোর আগে তার বাংলাদেশি নাগরিকত্ব ইউরোপেই নিশ্চিত করতে হবে— এ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।
এ চুক্তির অধীনে প্রথম ছয় মাস প্রতিমাসে একশ জনের বেশি ব্যক্তিকে তারা ফেরত পাঠাতে পারবে না।
ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য বাদে ইউরোপিয়ান ইউনিয়নের অন্য ২৭টি দেশে প্রায় দুই লাখ বৈধ ভিসাধারী বাংলাদেশি অবস্থান করছে। তাদের সেখানে থাকার এবং কাজ করার অনুমতিও আছে।
অন্য এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১৬ সালে প্রায় আট হাজার দুইশ জন এবং ২০১৭ সালের ১৯ জুলাই পর্যন্ত প্রায় সাড়ে আট হাজার বাংলাদেশি ইতালিতে অবৈধভাবে প্রবেশ করেছে। এছাড়া, ২০১৬ পর্যন্ত প্রায় ১৭ হাজার তিনশ বাংলাদেশি ইউরোপে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছে এবং এর মধ্যে প্রায় ১১ হাজার আটশ আবেদন খারিজ করা হয়েছে।
এদিকে, ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত ইউরোপে বাংলাদেশের দূতাবাসগুলো অনিয়মিত বাংলাদেশিদের ফেরত আসার জন্য প্রায় সাড়ে চার হাজার ট্রাভেল পারমিট ইস্যু করেছে।

/এসএসজেড/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম