মায়ের পাশেই শায়িত হবেন আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৪:০১

প্রয়াত মেয়র আনিসুল হক মা, শাশুড়ি ও ছোট ছেলের মো. শারাফুল হকের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র অনিসুল হক। আগামীকাল শনিবার বাদ আসর তাকে বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডনের স্থানীয় সময় ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে আনিসুল হক মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার বেলা ১১টা ২০ মিনিটে মেয়রের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হবে। সেখানে তার ছোট ভাই সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, আত্মীয়-স্বজন ও ডিএনসিসির কর্মকর্তারা তার মৃতদেহ গ্রহণ করবেন। সেখান থেকে তাকে বনানীর বাসভবনে নেওয়া হবে।
পরে আর্মি স্টেডিয়ামে বাদ আসর জানাজা হবে। সেখানেই বিকাল ৩টা থেকে সর্বসাধারণ মেয়রকে শ্রদ্ধা জানাতে পারবেন। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে শুক্রবার জুমার পর লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে আনিসুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, মেয়র আনিসুল হক স্মরণে শুক্রবার ডিএনসিসির নগরভবনসহ ৫টি অঞ্চলে একযোগে শোক বই খোলা হয়েছে। নগরবাসী তাকে স্মরণ করে এসব বইয়ে শোকবার্তা প্রদান করছেন।

মেয়র আনিসুল হক ছিলেন, একাধারে ব্যবসায়ী, মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতা। ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। মিডিয়া ব্যক্তিত্ব ও তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হকের স্ত্রী রুবানা হক বর্তমানে মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তারা চার সন্তানের জনক। তার ছোট ছেলে মো. শারাফুল হক ২০০২ সালের ৭ এপ্রিল মারা যান। বাকি তিন সন্তানের মধ্যে ছেলে নাভিদুল হক বর্তমানে মোহাম্মদী গ্রুপের পরিচালক, মেয়ে ওয়ামিক উমায়রা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে কাজ করছেন। তানিশা হক সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।
আরও পড়ুন: থমকে গেলো সব স্বপ্ন

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে সিঙ্গাপুর হাইকমিশনের সিডিএ
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন ছিনতাই
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার