ডিএনসিসি মেয়রের পদ শূন্য ঘোষণার প্রক্রিয়া শুরু: মেজবাহ উদ্দীন

শফিকুল ইসলাম
০৩ ডিসেম্বর ২০১৭, ১৬:৫১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৯

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়রের পদ শূন্য ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চলতি সপ্তাহের মধ্যেই এটি করা হতে পারে বলে রবিবার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেজবাহ উদ্দীন।
মেজবাহ উদ্দীন বলেন, ‘মন্ত্রণালয়ের আইন অনুযায়ী এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমন পরস্থিতিতে আসন শূন্য ঘোষণা করার একটি আইনসম্মত প্রক্রিয়া এবং বিধান রয়েছে। শূন্য ঘোষণা করার পর এ বিষয়ে করণীয় নির্ধারণ করবে সরকার এবং নির্বাচন কমিশন।’
এর আগে, ডিএনসিসি মেয়রের আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমেদ। রবিবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডিএনসিসির উপনির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, লন্ডনে সাড়ে চার মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে (লন্ডন সময় বিকাল ৪টা ২৩ মিনিট) লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়র আনিসুল হকের মৃত্যু হয়। ফলে ডিএনসিসির মেয়র পদ শূন্য হয়েছে।
আরও পড়ুন: আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ডিএনসিসি’র মেয়র পদে উপনির্বাচন

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান