বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে ১৩ ডিসেম্বর পর্যন্ত সময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০৯:৫৩

সুপ্রিম কোর্ট বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করতে সরকারকে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের ওপর শুনানি শেষে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে গেজেট প্রকাশে সময় চেয়ে আবেদন এবং এর ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে গেজেট প্রকাশের নতুন দিন ধার্য করেন। 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিচারকদের শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে বারবার সময় দিয়ে আসছেন আদালত। কিন্তু কয়েক দফা সময় নিয়েও গেজেট প্রকাশে করেতি পারেনি সরকার।

বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ