ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ১১:২৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৯

কম্বল বিতরণ করছেন মির্জা ফখরুল ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া চল‌ছে। সরকার এখন বেশ‌ কিছু নিয়ম ক‌রে‌ছে আমরা সেটা জা‌নি‌য়ে‌ছি। বিএন‌পি এই নির্বাচ‌নে অংশ নেবে। ’

সোমবার সকা‌লে হাই‌কোর্ট মাজার প্রাঙ্গ‌ণে দারিদ্র্যের মা‌ঝে কম্বল বিতরণ শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
‌মির্জা ফখরুল ব‌লেন, ‘আশা কর‌ছি নির্বাচন ক‌মিশন সেখা‌নে এক‌টি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কর‌বে। না হ‌লে এর সব দায়ভার নির্বাচন ক‌মিশন‌কে বহন কর‌তে হ‌বে।’
আওয়ামী লীগ সরকার জনগণ‌কে বিভ্রান্ত কর‌তে খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে দুর্নী‌তির না‌মে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে সৌদিতে খালেদা জিয়ার সম্পদ রয়েছে বলে যে অভিযোগ তুলেছেন, আমরা সারা পৃ‌থিবী‌তে খোঁজ নি‌য়ে‌ছি কোথায় এ ধর‌নের তথ্য নেই। প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়া সম্পর্কে অপপ্রচার ও মিথ্যা তথ্য দি‌য়ে‌ছেন। এ ধর‌নের সংবাদ ও ত‌থ্যের কোনও ভি‌ত্তি নেই।’
তিনি বলেন, ‘মোটকথা জনগণ‌কে বিভ্রান্ত কর‌তে তারা মিথ্যা সংবাদ প্রচার কর‌ছে। আর এটা শুধু আমা‌দের নয়, সবার কথা।’
সৌদিতে জিয়া পরিবারের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী অন্ধকা‌রে ঢিল মা‌রেন‌নি- আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা স্পষ্ট ক‌রে ব‌লে‌ছি, আপনারা প্রমাণ করুন। অন্যথায় পদত্যাগ কর‌তে হ‌বে, আমরা আই‌নি ব্যবস্থা নে‌বো।’
তিনি ব‌লেন, ‘গতকাল (রবিবার) আমরা দ‌লের স্থায়ী ক‌মি‌টির বৈঠ‌কে বেশ‌কিছু বিষ‌য়ে আলোচনা ক‌রে‌ছি। এ বিষয়ে পরে আপনাদের জানা‌নো হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম