১৯ ডিসেম্বর ঢাকা আসছে মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৪আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৯:০৩

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, ছবি: ফোকাস বাংলা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য ঢাকা ও নেইপিদোর মধ্যে দ্বিপাক্ষীয় চুক্তি করতে আগামী ১৯ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে মিয়ানমারের ওয়ার্কিং গ্রুপ-এর একটি প্রতিনিধি দল।

ফ্রান্স সফররত পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের সময় তিনি একথা জানান।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র মন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্টকে জানান যে, রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বাংলাদেশকে মানবিক সহায়তা প্রদান এবং এই সংকট সমাধানে বিশ্ব ফোরামে ভূমিকা পালনের আশ্বাস দেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক