আগামী নির্বাচনে আ. লীগ জয়ী হবে: মতিয়া চৌধুরী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৭, ০৯:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৯:২৯

মহিলা লীগের আলোচনা সভা, ছবি: ফোকাস বাংলা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হবে। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা রয়েছেন সেই দল নির্বাচনে জয়ী হবেই।

জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিকের পরিচালনায় সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারী সমাজের উন্নয়নে যেভাবে কাজ করেছেন তা অতীতে আর কোনও সরকার করেনি। প্রধানমন্ত্রী যেমন নারীদের বিচারপতি হিসেবে নিয়োগের ব্যবস্থা করেছেন, তেমনি জাতিসংঘের শান্তি মিশনে নারী পাইলটদের যোগদানও বর্তমান সরকারের বড় অবদান। আর খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় হাওয়া ভবন নিয়ে ব্যস্ত থাকায় তার এসব নিয়ে ভাবার সময় ছিল না।’

তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরে যে জাতীয় নির্বাচন হবে তাতে আওয়ামী লীগকে জয়ী করতে নারী সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নারী সমাজের সম্মান বৃদ্ধি পায়। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম