প্রশ্নপত্র ফাঁস: দুদক দায়ী করলো অসাধু কর্মকর্তাদের, মন্ত্রী শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:০৬ আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:০৬

প্রশ্নপত্র ফাঁস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ীদের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষাবোর্ড, সরকারি বিজি প্রেস, ট্রেজারি এবং পরীক্ষা কেন্দ্রের অসাধু কর্মকর্তারাই দায়ী। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এসব ঘটনার জন্য শিক্ষকরাই দায়ী।’

রবিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষামন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে দুদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা এসব কথা বলেন।

সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের জন্য শিক্ষকরাই দায়ী। কারণ তারা নৈতিকতা বিবর্জিত, কোচিং বাণিজ্যে মনোনীবেশ করেন, ক্লাসে পড়ান না, কম সময় দেন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রণালয়ও যে শতভাগ দুর্নীতিমুক্ত তা আমি বলবো না। তবে দুর্নীতি কমাতে আমরা চেষ্টা করছি।’
আরও পড়ুন:
এবার দ্বিতীয় শ্রেণির প্রশ্ন ফাঁস: বেতাগীর ১৪০ স্কুলে পরীক্ষা স্থগিত

 

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির