মূল সংবিধানের পূর্ণ অনুচ্ছেদগুলো আবারও পুনর্বহাল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেকক্লাব মিলনায়তনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম আয়োজিত ঢাকা উৎসব-২০১৭ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে ঢাকা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন এবং এর সাফল্য কামনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ঢাকার ঐতিহ্য এবং আতিথিয়তা আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। এরকম আরও আয়োজন হওয়া দরকার।’
আরও পড়ুন:
অনুপ্রবেশের দায়ে ৩ বিএসএফ সদস্য আটক








