‘প্রত্যেক জেলায় বিএসটিআই’র অফিস চালুর উদ্যোগ নেওয়া হবে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৭:০৩

বিএসটিআই জনগণের জন্য মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে প্রত্যেক জেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই )-এর অফিস চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ২০১৭-২০১৮ অর্থবছরে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
শিল্প সচিব বলেন, ‘শুধুমাত্র কয়েকটি জেলায় অফিস সম্প্রসারণ না করে দেশের সব জেলা ও আঞ্চলিক পর্যায়ে বিএসটিআই-এর অফিস চালু করতে হবে।’
এ লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি আদর্শ জনবল কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানোর  নির্দেশনাও দেন তিনি।
সভায় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট ৪৩টি উন্নয়ন প্রকল্প রয়েছে। এর মধ্যে ৩৯টি বিনিয়োগ প্রকল্প, তিনটি কারিগরি এবং একটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প রয়েছে। সব মিলিয়ে এসব প্রকল্পে বরাদ্দের পরিমাণ একহাজার ৩৭৬ কোটি ৭৮ লাখ টাকা।

এর মধ্যে ‘জিওবি’ খাতে একহাজার ৩২০ কোটি ৩৮ লাখ টাকা, প্রকল্প সাহায্য খাতে ছয় কোটি ৪০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

সভায় শিল্প সচিব বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের আরও তৎপর হতে হবে। প্রকল্প বাস্তবায়নকালে উদ্ভূত যে কোনও সমস্যা সমাধানের জন্য ঘন ঘন স্টিয়ারিং কমিটির সভা আয়োজন করতে হবে।’

তিনি নতুন প্রকল্প প্রণয়ন ও তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের পরিকল্পনা সেল ও সংশ্লিষ্ট দফতর প্রধানদের নিবিড় তদারকি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন। কারও দায়িত্বে অবহেলার কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হলে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

শিল্প সচিব বলেন, ‘চিনি শিল্প লাভজনক করতে চিনিকলগুলোতে পণ্য বহুমুখীকরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ এ লক্ষ্যে তিনি আন্তরিকতার সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন প্রকল্পগুলোর প্রাক-সমীক্ষা কার্যক্রম শেষ করার পরামর্শ দেন।

সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম