কুয়াশায় শাহজালালে ৫ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১২:০৩ আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:১২

কুয়াশায় বিমান চলাচল বিঘ্নিত, ছবি: সংগৃহীত ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত  ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।  এতে বেশ কিছু ফ্লাইট সময় মতো ছেড়ে যেতে পারেনি। কিছু ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে অন্য বিমানবন্দরে অবতরণ করে।

সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, ‘কুয়াশায়  ফ্লাইট ওঠানামায় বিঘ্নিত হয়েছে। তবে রাতে সময় মতো ফ্লাইট ওঠানামা ছিল। সর্বশেষ ভোর ৪টার দিকে একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে  এসে অবতরণ করেছে। ভোর ৩টা ৪৬ মিনিটে সাউদিয়ার একটি ফ্লাইট উড্ডয়ন  করেছে।

রেজাউল করিম আরও বলেন, ‘ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি  ফ্লাইট সকাল সোয়া ৭টায় ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমান বিন্দরে অবতরণ করে। ঘন কুয়াশায় ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকে।’

 

/সিএ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির