প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই সম্পন্ন হলো ৩৮তম বিসিএস প্রিলিমিনারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৩ আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৪

৩৮তম বিসিএস-এর প্রিলিমিনারি টেস্ট, ছবি- সাজ্জাদ হোসেইন প্রশ্নফাঁসের অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের সবচেয়ে বড় নিয়োগ পরীক্ষা ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট। সাম্প্রতিক প্রাথমিকের বার্ষিক পরীক্ষা থেকে শুরু করে প্রায় সব পাবলিক পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষা পর্যন্ত নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে আসছে। এ অবস্থায় ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন পিএসসিসহ সংশ্লিষ্টরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসি’র চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের বিসিএস পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্যবারের তুলনায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছিলাম। পরীক্ষাসংশ্লিষ্ট প্রতিটি কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেছি- কী করে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় ও পরীক্ষার প্রশ্ন ফাঁস না হয়। সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। বেশ কয়েকটি সেট প্রশ্ন তৈরি করা হয়েছিল। পরীক্ষা শুরুর আগে লটারির মাধ্যমে নির্ধারণ করেছি, কোন প্রশ্নে পরীক্ষা হবে।’
পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হল প্রধান, হল পরিদর্শক,পিএসসির কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমসহ সর্বোপরি প্রার্থী ও অভিভাবকদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তারা সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করেছেন।’

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন বলেন, ‘কোথাও প্রশ্নফাঁসের কোনও অভিযোগ পাইনি। তবে দু’একটি কেন্দ্রে  প্রার্থীরা দু’একজন মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। তাছাড়া, দেশের সব কেন্দ্রের তথ্য এখনও হাতে এসে পৌঁছায়নি।’

এদিকে, প্রশ্নফাঁস না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রার্থীরাও। যশোর থেকে পরীক্ষা দিতে আসা সোহাইল ইসলাম বলেন, ‘পরীক্ষা অনেক ভালো হয়েছে। একটু পড়াশোনা করলে পারা যায়, এমন প্রশ্ন হয়েছে। পরীক্ষার হলের পরিবেশও ভালো ছিল। আশা করি টিকবো।’

ইডেন কলেজের সামনে কথা হয় পরীক্ষার্থী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ এবার প্রশ্নফাঁস হয়েছে কিনা এমন কোনও কথা আমি শুনিনি। ভালো পরীক্ষা হয়েছে। সার্বিক পরিবেশ ভালো ছিল।’

জানা গেছে, দেশের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৩৮তম বিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা। এবার ২০২৪টি পদের জন্য ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন লাখ প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নির্দেশনা অনুসারে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা উপস্থিত হন। সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে তারা পরীক্ষা কক্ষে প্রবেশ করেন। উত্তরপত্র দেওয়া হয় সাড়ে ৯টায়।


এবার প্রিলিমিনারিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিজেদের পছন্দমতো উত্তর দিতে পারেন, সেজন্য বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র দু’জন পরীক্ষক দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০-এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র দেখবেন। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এত দিন পর্যন্ত বিসিএসের লিখিত পরীক্ষার খাতা একজন পরীক্ষক দেখতেন। সাত বিভাগের পাশাপাশি এবার নতুন বিভাগ ময়মনসিংহেও পরীক্ষা নেওয়া হবে।

২৪টি ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। আবেদন গ্রহণের প্রক্রিয়া গত ১০ জুলাই শুরু হয় এবং শেষ হয় ১০ আগস্ট।  জানা গেছে, এ বিসিএসে উল্লেখযোগ্য শূন্য পদ হচ্ছে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ৩০০টি, পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার ১০০টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ২২০টি, সহকারী ডেন্টাল সার্জন ৫টি, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯টি, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব ১৭টি, আনসার ক্যাডারের ৩১টি, মৎস্য ক্যাডারের ২০টি, সহকারী বন সংরক্ষক ২২টি, শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের প্রভাষক ৯৭৩টি, ভেটেরেনারি সার্জন ২৫টি, সহকারী প্রকৌশলী ৩১টি, কর ক্যাডারের সহকারী কর কমিশনার ৯টি, তথ্য ক্যাডারের ৩৫টি।

/আরএআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
গতকালের পর আজ আবারও কমলো স্বর্ণের দাম
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির