বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট গ্রহণ করেছেন আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১২:৩৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১২:৪৮

সুপ্রিম কোর্ট বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের পর তা গ্রহণ করেছেন আপিল বিভাগ। বুধবার (৩ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে গেজেটের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়াও গেজেটের বিরোধিতা করে শুনানি করেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম। এর আগে মঙ্গলবার গেজেট নিয়ে আদেশের জন্য বুধবার দিন ধার্য করেন আপিল বিভাগ।

এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর দায়িত্বরত প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে বলেন, ‘আজকে তো একজন বিচারপতি নেই। এটা তো (আদেশ) ফুল বেঞ্চে হতে হবে। তাই আদেশের জন্য আগামী ২ জানুয়ারি দিন নির্ধারণ করা হলো।’ 

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অনুসারে বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে পর্যন্ত গত বছরের ১২ ডিসেম্বর তলব করেছিলেন আপিল বিভাগ।

এরপর গত বছর ২৭ ফেব্রুয়ারি থেকে বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে বারবার সময় দেন আপিল বিভাগ। কিন্তু কয়েক দফা সময় নিয়েও গেজেট প্রকাশে ব্যর্থ হয় সরকার।

এ বিষয় নিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে আইনমন্ত্রীর আলোচনায় বসার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে বিষয়টি নিয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাসহ আপিল বিভাগের পাঁচ বিচারপতির সঙ্গে আলোচনা শেষে আইনমন্ত্রী গেজেট প্রকাশ দ্রুত সময়ের মধ্যে হচ্ছে বলে জানিয়েছিলেন। অবশেষে গত বছরের ১১ ডিসেম্বর গেজেটটি প্রকাশ পায়। 

 

 

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম