তারা যে দফতর হারিয়ে যে দফতর পেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৬:৩৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৭:১৫

আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ ও তারানা হালিম মন্ত্রিসভার পুরনো তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী তাদের দফতর হারিয়ে নতুন দফতর পেয়েছেন। তাদের মধ্যে আছেন আনোয়ার হোসেন মঞ্জু, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম ও তারানা হালিম।
বুধবার (৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব।
এদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজকল্যাণমন্ত্রীর দায়্ত্বি। আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এর বাইরে মন্ত্রী হিসেবে নতুন শপথ নেওয়া নারায়ণ চন্দ্র চন্দকে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মোস্তাফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব এবং কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শপথ নেন নতুন দায়িত্ব পাওয়া চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর মধ্যে আজকের (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে অংশও নিয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ। তিনি এর আগে তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দফতর বণ্টন সম্পর্কিত প্রজ্ঞাপন জারি না হওয়ায় বাকি দুই মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী এই বৈঠকে অংশ নেননি।

/ইউআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী