মন্ত্রিপরিষদ সভায় মৎস্যমন্ত্রী, প্রজ্ঞাপন না হওয়ায় যাননি বাকি ৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১১:৪৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১২:৫৪

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রিপরিষদ সভায় অংশ নিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি আগে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শপথ নেওয়া অন্য দুইজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী দফতর বণ্টন সম্পর্কিত প্রজ্ঞাপন না হওয়ায় মন্ত্রিপরিষদ সভায় অংশ নেননি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভা শুরু হয়।

এদিকে, সচিবালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে নারায়ণ চন্দ্র চন্দের নামফলকে পরিবর্তন করা হয়েছে। প্রতিমন্ত্রী বাদ দিয়ে নামফলকে মন্ত্রী লেখা হয়েছে।

প্রসঙ্গত, সরকারের মেয়াদের চার বছরের মাথায় ২ জানুয়ারি তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

আরও পড়ুন:
শপথ নিলেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি