সরকারে ছিলাম, সরকারে আছি: আনিসুল ইসলাম মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:১৭

বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ (ফাইল ছবি) মন্ত্রিসভা রদবদলের কারণে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। বুধবার (৩ জানুয়ারি) তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সরকারে ছিলাম, সরকারে আছি। প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন তা আগেও পালন করেছি, আগামীতেও করবো।’
বুধবার সকালে নতুন মন্ত্রীদের সঙ্গে পুরনো চার মন্ত্রীর দফতর পুনর্বণ্টন হয়। দফতর বদলের কারণ জানতে যোগাযোগ করা হলে বন ও পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া আনিসুল ইসলাম মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কিছু বলবো না। সরকারে ছিলাম, সরকারে আছি।’
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) নতুন চার মন্ত্রী শপথ নেন। বুধবার মন্ত্রিসভার পুরনোদের মধ্যে চার জনের দফতর পুনর্বণ্টন হয়। বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্বে থাকা আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন পানিসম্পদমন্ত্রীর দায়িত্ব।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজকল্যাণমন্ত্রীর দায়্ত্বি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে করা হয়েছে তথ্য প্রতিমন্ত্রী। 

/এসআই/ইউআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী