ঘুষের মামলায় নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১০:০৭আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১০:১৬

নাজমুল হুদা, ফাইল ছবি ঘুষের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা আত্মসমর্পণ না করে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তাকে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৭ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি বলেন, ঘুষের এক মামলায় নাজমুল হুদা আপিলের জন্য এফিডেবিট করতে অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ মামলার হাইকোর্টের রায় পাওয়ার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে গত ২ জানুয়ারি নাজমুল হুদার আবেদনের শুনানির পর আদালত তার উদ্দেশে বলেন, ‘আপনি যা চেয়েছেন তা দিতে পারবো না। হাইকোর্টের আদেশে রায় হওয়ার পর আত্মসমর্পণ করতে বলা হয়েছে।’ 

এসময় তিনি আদালতকে বলেন, হাইকোর্টের আদেশ এখনও পরিপক্ক হয়নি।

তখন আদালত বলেন, আদেশে বলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আপনি আত্মসমর্পণ করুন। আপনি যতক্ষণ না আত্মসমর্পণ করেন ততক্ষণ আপনার আবেদন শুনবো না।

এরপর আদালত এ বিষয়ে আদেশের জন্য আজ রবিবার দিন ধার্য করেন।

এর আগে গত ৮ নভেম্বর ঘুষ নেওয়ার এক মামলায় নাজমুল হুদার সাত বছরের সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একইসঙ্গে তার স্ত্রী সিগমা হুদাকে এ মামলায় তিন বছরের দণ্ড দিয়েছিল বিচারিক আদালত।

এই রায়ের অনুলিপি যেদিন বিচারিক আদালতে পৌঁছাবে সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শরিফুল ইসলাম ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে