সচিবালয়ে নিজ কার্যালয়ে গেলেন তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া তারানা হালিম। এর আগে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
রবিবার বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে আসেন। প্রথমে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে একটি সভায় অংশ নেন।
জানা গেছে, সভা থেকে বের হয়ে নতুন তথ্য প্রতিমন্ত্রী পিআইডির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রসঙ্গত, সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া, রদবদল হয়েছে আরও তিনটি মন্ত্রণালয়ে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দফতর বণ্টনের পর তারানা হালিমের জন্য বরাদ্দ পাওয়া কক্ষ সংস্কার না হওয়ায় তিনি অফিস করতে পারেননি। মন্ত্রণালয়ের প্রশাসন শাখার সিদ্ধান্ত অনুযায়ী, তারানা হালিমের জন্য তথ্য মন্ত্রণালয়ের (ভবন ৪ নম্বর) ৯ম তলার ৮০১ নম্বর রুমটি সংস্কার করা হয়েছে। ওই কক্ষে আগে বসতেন অতিরিক্ত তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত সচিব হয়ে সচিবের রুমে চলে এসেছেন।
আরও পড়ুন:
অফিস করেননি চার মন্ত্রী, নেপথ্যে কী








