মিয়ানমারের না, ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ১৯:২৯আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ০২:০৪

ইয়াংহি লি মিয়ানমার সফরে নিষেধাজ্ঞার পর পাঁচ দিনের সফরে আগামী ১৮ জানুয়ারি ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেই বেশিরভাগ সময় কাটাবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এ মাসে মিয়ানমারে যাওয়ার কথা ছিল ইয়াংহি লি’র। কিন্তু দেশটির সরকার তার সফরের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি ঢাকায় আসছেন।

সরকারের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়াংহি লি ঢাকায় আসতে চেয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করবেন তিনি। গত বছরও ইয়াংহি লি এসেছিলেন। তখনও তাকে স্বাগত জানিয়েছিলাম আমরা।’

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা।

/এসএসজেড/এমপি/জেএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে