কাকরাইল মসজিদে সা’দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৮, ১৫:৫৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৮:১০

মাওলানা সা’দ, ছবি: সংগৃহীত কাকরাইল মসজিদে পৌঁছেছেন ভারতের তাবলিগ জামাতের মুরব্বি সা’দ কান্ধলভি । বুধবার বিকাল সাড়ে তিনটায় তাকে পুলিশ প্রহরায় বিমানবন্দর থেকে কাকরাইল মসজিদে নেওয়া হয়েছে। আসন্ন ইজতেমায় অংশ নেওয়ার জন্য তিনি ঢাকায় এলেও তাকে ওই অনুষ্ঠানে অংশ নিতে বাধা দিতে আন্দোলনে নেমেছে কওমিপন্থী ও তাবলীগ জামাতের একাংশের কর্মীরা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মাওলানা সা’দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে বাইরে তার বিরুদ্ধে বিক্ষোভ চলায় তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা বলেন, 'মাওলানা সা'দ বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন। বিশেষ নিরাপত্তায় পুলিশ প্রহরায় তাকে কাকরাইলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’

রমনা পুলিশের ডিসি জানান, বিকাল সাড়ে ৩টার পর মাওলানা সা'দ এসে পৌঁছেছেন। কাকরাইল মসজিদের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন রয়েছে।

তবে সা’দবিরোধী হিসেবে পরিচিত তাবলীগের কর্মী মাওলানা মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাওলানা সা’দকে ইজতেমায় না অংশগ্রহণের শর্তে কাকরাইল মসজিদে আনা হচ্ছে। তাকে এখানেই রাখা হবে।’

বিমানবন্দরে রয়েছেন সা’দ পক্ষের শুরা সদস্য  সৈয়দ ওয়াসিফুল ইসলাম। বিকাল সাড়ে ৩টায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘মাওলানা সা’দ কাকরাইলে যাচ্ছেন। পুলিশের সহায়তায় তিনি যাচ্ছেন। সেখানেই তিনি অবস্থান করবেন।’  

মাওলানা সা’দ ইজতেমায় অংশ নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি অংশ নেবেন কিনা আলেমদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তার বিষয়ে আলেমদের যে বক্তব্য তা আমরা শুনবো, এরপর দেখা যাবে তিনি ইজতেমায় অংশগ্রহণ করেন কিনা।’

বিমানবন্দরে থাকা বেফাকের সহসভাপতি আল্লামা আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো বিমানবন্দরে আছি। আমাদের দাবি তাকে ফেরত পাঠানো হোক। আমাদের একটাই কথা। আর উনাকে কাকরাইলে নেওয়া হবে, সেটা আমরা জানি না।’

এদিকে, মাওলানা সা’দকে যখন কাকরাইলের দিকে আনা হচ্ছে, তখনও বিক্ষোভ চলছে বিমানবন্দরসহ টঙ্গীর বিভিন্ন এলাকায়।

তাবলিগকর্মী রুমি জানান, বিমানবন্দর থেকে ইজতেমা মাঠে যাওয়ার সবগুলো রাস্তায় প্রতিবাদ করছেন তাবলিগ কর্মীরা।

বুধবার সকালে বেফাকের সামনে বিক্ষোভ করেছেন সিনিয়র কওমি আলেমরা।

এ বিষয়ে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফোন করা হলে তিনি ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি।  

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক পুলিশ কর্মকর্তা জানান, মাওলানা সা’দ বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন। বিশেষ নিরাপত্তায় পুলিশের প্রহরায় কাকরাইলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’

 

আরও পড়ুন:

মাওলানা সা’দ ঢাকায়

মাওলানা সা’দকে ঠেকাতে বিমানবন্দরে তাবলিগ ও আলেমদের বিক্ষোভ

 

 

 

 

/এসটিএস/সিএ/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম