শাহজালালে জাপানি নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১০:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১০:২৪

স্বর্ণ উদ্ধার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক জাপানি নাগরিকের কাছ থেকে ১১ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শনিবার  ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে। ওই ফ্লাইটে করে আসা এক জাপানি নাগরিকের কাছ থেকে ১ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার আটক করা হয়।

১১টি স্বর্ণের বার উদ্ধার

সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল রিজেন্টের ফ্লাইটে নজর রাখছিল। ওই ফ্লাইটের একজন বিদেশি (জাপানি) যাত্রীকে গ্রিন চ্যানেল আসার পর আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীরে তল্লাশি চালিয়ে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলো ওই ব্যক্তির শরীরের ভেতরে লুকানো অবস্থায় ছিল।

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম