স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ৫ লাখ রোহিঙ্গা শিশু: ইউনিসেফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৮, ০৯:০৬আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৩:৫৪

রোহিঙ্গা শিশু ঝড়-বৃষ্টির মৌসুমে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৫ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউনিসেফ।

বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেইগবেদের এক বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ও মৌসুমি ঋতুতে রোহিঙ্গারা আরও সমস্যায় পড়তে পারে। কয়েক লাখ শিশু খুব খারাপ পরিবেশে বাস করছে। সামনে ঝড়, বৃষ্টি, বন্যার মৌসুম আসছে। স্থানচ্যুত হওয়ার ঝুঁকিও রয়েছে।

তিনি আরও বলেন, ‘অনিরাপদ খাবার পানি, অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, অপ্রতুল পরিচ্ছন্নতা পরিস্থিতির কারণে কলেরা এবং গর্ভবতী নারী ও তাদের সন্তানের জন্য হেপাটাইটিস-ই’র প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এছাড়া বদ্ধপানির জলাশয়ে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বিস্তার ঘটতে পারে।’

রোহিঙ্গা ক্যাম্পে ও আশ্রয়কেন্দ্রগুলোতে চার হাজারের বেশি লোকের ডিপথেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২৪ শিশুসহ ৩২ জন মারা গেছে।

ইউনিসেফ ও সহযোগীরা ডিপথেরিয়ার টিকাদান কার্যক্রম শুরু করেছে। শিশু ও পরিবারগুলোকে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আনার চেষ্টা করছে তারা। তবে অতিরিক্ত ভিড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে মারাত্মক রোগের ঝুঁকি আবারও বাড়ছে। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী