ডিএনসিসি নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনা পেলে কাজ শুরু করবো: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৪৫

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি) অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডিএনসিসি উপ-নির্বাচন বিষয়ে এখনও সরকারের কোনও নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলেই আমি পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে কাজ শুরু করবো।’ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের তিনমাসের স্থগিতাদেশ বন্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তার এই আহ্বানের বিষয়ে জানতে চাওয়া হলে বাংলা ট্রিবিউনকে অ্যাটর্নি জেনারেল ওই কথা বলেন।

জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আইনজীবীদের সঙ্গে কথা বলছি।’ তিনি আরও বলেন, ‘স্থগিতাদেশের মাধ্যমে মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হলো। ভোটের অধিকার খর্ব হলো। সিটি করপোরেশনের মতো একটি প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া চালিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটা সরকারের নীলনকশা। হাইকোর্টের রায় শেষ কথা নয়। সরকার যদি পাল্টা আইনি উদ্যোগ না নেয় তাহলে বুঝতে হবে, ‍মূলত তারা জনগণকে ফেস করতে চাচ্ছে না। সরকার চায় না বলেই নানা ফন্দিফিকির করে নির্বাচন বানচাল করছে।’

আরও পড়ুন- 

ডিএনসিসি'র উপনির্বাচনে হাইকোর্টের তিন মাসের স্থগিতাদেশ

‘রায়ের কপি হাতে পেলেই পরবর্তী করণীয় ঠিক করবে ইসি’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম