রায়ের কপি হাতে পেলেই পরবর্তী করণীয় ঠিক করবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:৫৩

নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন স্থগিতের বিষয়ে আদালতের আদেশ হাতে পেলে করণীয় ঠিক করবে নির্বাচন কমিশন।’ বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘আমরা এখনও আদালতের আদেশের কপি হাতে পাইনি। গণমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি হাইকোর্ট ঢাকা উত্তর সিটি করপোশেনের উপ-নির্বাচন স্থগিত করেছেন। রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
আইনে কোনও ঘাটতি ছিল কিনা- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আইনের কোনও ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়নি। সব প্রস্তুতি নিয়েই আমরা তফসিল ঘোষণা করেছিলাম। কমিশনের কাজ নির্বাচন করা। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমাদের এ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অনুরোধ করা হয়েছিল। এ কারণেই আমরা তফসিল ঘোষণা করেছি। আইনি দিকগুলো আমরা বিশ্লেষণ করে দেখেছি। কোনও বাধা থাকার কথা নয়।’
আপিল করবেন কিনা- এরকম প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘আদালতের কপি আজ হাতে পেলে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে।’ আজ (বুধবার) বিকালের মধ্যে কমিশন রায়ের কপি হাতে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় ডিএনসিসি উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম সাংবাদিকদের বলেন, ‘মামলার বাদী ১৫ জানুয়ারি আমাদের কাছে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন। ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছিলেন। ওই তালিকায় তার নামও রয়েছে।’

/ইএইচএস/এআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের