নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৮, ১১:৩৩ আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১১:৫৮

আইজিপি জাবেদ পাটোয়ারী, ছবি:  ডিএমপি'র ওয়েবসাইট থেকে নেওয়াপুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তার এই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
জাবেদ পাটোয়ারী এখন স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম।

নতুন আইজিপি নিয়োগের প্রজ্ঞাপন
আইজিপি বদলের কথা শোনা যাচ্ছিল এক বছর আগে থেকেই। গত বছরের শেষ প্রান্তে এসে বিষয়টি সরব হয়। জাবেদ পাটোয়ারী ছাড়াও এ সময় আইজিপি হিসেবে আরও যাদের নাম শোনা গিয়েছিল তারা হচ্ছেন অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইজিপি পদে বেছে নিয়েছেন জাবেদ পাটোয়ারীকে।
বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি পদে যোগ দেন এ কে এম শহীদুল হক। এর আগে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

/সিএ/এনএল/জেইউ/এসটি/এফএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের 
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
থাইল্যান্ডের এই শহরে গেলে ভুলবেন ইউরোপের কথা
১৬ কোটি টাকার প্রকল্পে সড়কজুড়ে ভোগান্তি, ১০ মাসে অগ্রগতি মাত্র ৪ শতাংশ
১৬ কোটি টাকার প্রকল্পে সড়কজুড়ে ভোগান্তি, ১০ মাসে অগ্রগতি মাত্র ৪ শতাংশ
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ