৫৭ ধারা থেকেও ভয়ঙ্কর ৩২ ধারা: খন্দকার মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৪:০১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৪৮

গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার পরিবর্তে ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা আরও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, ‘গতকাল (সোমবার) যে নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে তাতে মুক্তমনা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তার মধ্যে ৩২ ধারা আগের ৫৭ ধারার চেয়েও ভয়ঙ্কর। মানুষের চোখকে ফাঁকি দিতেই ৫৭ ধারার থেকে আরও ভয়ানক এই ধারা তৈরি করা হয়েছে। সাংবাদিকদের কিছু অনুসন্ধানী রিপোর্ট তৈরি করতে গোপনীয়তার পথ অবলম্বন করতে হয়। এই ধারা করে তাদের এই পথ বন্ধ করে বাকশালের রাজত্ব কায়েম করতে চায় এই সরকার। এই ডিজিটাল সিকিউরিটি আইন করে অলিখিত বাকশালের পথেই হাঁটছে এই সরকার।’
তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি কী হয় তার ওপর নির্ভর করে এদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে। তাই খালেদা জিয়াকে বা আমাদেরকে জেলে রেখে কোনও নির্বাচন হলে এদেশের জনতা তা রুখে দেবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না।’

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম