‘প্রশ্নফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৬

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যদি প্রশ্নপত্র ফাঁস হয় ও তা প্রমাণ হয় তাহলে পরীক্ষা বাতিল করে দেবো। কেউ কেউ ফেসবুকে মিথ্যা লিখে দেন, প্রশ্ন আউট হয়েছে। কী আউট হয়েছে বলেন না। কিন্তু রটে যায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমরা চিন্তা করে যাচাই করে দেখবো। যদি প্রশ্নফাঁস হয় তাহলে পরীক্ষা বাতিল করে দেবো।’

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা তো জানেন ২০ লাখ ছেলেমেয়ের আবারও পরীক্ষা নেওয়া কী হয়রানি! প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয় তাহলেও পরীক্ষা বাতিল করে দেবো। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা আমরা গ্রহণ করবো না।’ এসএসসি পরীক্ষার কেন্দ্র

তিনি আরও বলেন, ‘প্রশ্নফাঁস রোধে বিভিন্ন কৌশল নিয়েছি। সব কৌশল বলা ঠিক হবে না। যেগুলো বলা যায় সেগুলো আগেও বলেছি। রিপিট করার প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা আছে। তারা যথাযথ ব্যবস্থা নেবে।’

মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

আরও পড়ুন- 

পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

পরীক্ষাকেন্দ্রে আধ ঘণ্টা আগে আসার নিয়মে ক্ষুব্ধ অভিভাবকরা

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী