পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৭

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘২০ লাখের বেশি শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা করে এবং পরীক্ষার রুটিন দেখে রাজনৈতিক কর্মসূচি দেবেন। যাতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনও অসুবিধা না হয়।’

বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এদিন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রশ্নফাঁস হলে পরীক্ষা বাতিল করা হবে। তবে আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা- তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, 'এমন কিছু করবেন না যাতে ২০ লাখ ছেলেমেয়ের, আমাদের ভবিষ্যত প্রজন্মের ক্ষতি হয়। তারা (বিএনপি) তো ভালোর জন্য আন্দোলন করেন। তাদের প্রতি অনুরোধ, রুটিন দেখে আন্দোলন কর্মসূচি দিন। রাজনৈতিক-অরাজনৈতিক সবার প্রতি আমার অনুরোধ। কারও কর্মসূচির জন্য যাতে ভবিষ্যতের ক্ষতি না হয়।' 

আরও পড়ুন:
পরীক্ষাকেন্দ্রে আধ ঘণ্টা আগে আসার নিয়মে ক্ষুব্ধ অভিভাবকরা

/এসএমএ/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি