ঢাকাকে ইসলামিক ট্যুরিজম সিটি ঘোষণা করা হবে: পর্যটনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫০

সংবাদ সম্মেলনে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল

ওআইসিভুক্ত সংস্থা ইসলামিক কনফারেন্স অব ট্যুরিজম মিনিস্টার্স (আইসিটিএম)-এ রাজধানী ঢাকাকে ইসলামিক ট্যুরিজম সিটি হিসেবে ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

রবিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিমানমন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওআইসিভুক্ত ৫৭টি দেশের মধ্যে ২৫টি দেশের ১৫ জন মন্ত্রীসহ মোট ৮৫ জন প্রতিনিধি অংশ নেবেন। এ সম্মেলনে ওআইসির সেক্রেটারি জেনারেল উপস্থিত থাকবেন। সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের ইসলামিক কালচারাল হেরিটেজভিত্তিক যেসব পর্যটন শিল্প রয়েছে তা বিশ্বের মুসলিম দেশগুলোকে অবহিত করাই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ ফেব্রুয়ারি অতিথিদের জন্য একটি টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হবে।

জানা গেছে, আইসিটিএম’র এটি ১০তম অধিবেশন এবং বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সম্মেলন। এ সম্মেলনে সংস্থাটির পরবর্তী ১১তম সম্মেলন কোথায় হবে তার ভেন্যু ঠিক করা হবে। ঢাকা ঘোষণার মাধ্যমে সম্মেলনটি শেষ হবে।

পর্যটন খাতে ওআইসিভুক্ত দেশগুলোতে দক্ষ মানবসম্পদ ঢাকায় ওআইসির একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেওয়া হবে এই সম্মেলনে।

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা