আমার বাবা সন্ত্রাসের শিকার: মকরম আলীর মেয়ে রুজিনা

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৮

যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নিহত মকরম আলীর পরিবারের সদস্যরা গত রোজায় লন্ডনে মসজিদের সামনে বর্ণবাদী হামলায় নিহত ব্রিটিশ-বাংলাদেশি মুসল্লি মকরম আলীর পরিবার হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

মকরম আলীর মেয়ে রুজিনা আক্তার শনিবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘বাবা খুব সহজ সাধারণ একজন মানুষ ছিলেন। তিনি সন্ত্রাসের নির্দয় শিকার। দোষী অসবর্নের সাজা হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি।’

এসময় নিহত মকরম আলীর পরিবারের অন্য সদস্যরাও রুজিনার সঙ্গে ছিলেন।

রুজিনা আরও বলেন, ‘গত কয়েকটি মাস আমাদের পরিবারের জন্য ছিল খুব বেদনার। বাবাকে হারিয়ে কঠোর বাস্তবতার সঙ্গে তাল মেলাবার চেষ্টা করছিলাম আমরা। বাবা যেদিন মারা যান ওইদিন সারা বিকাল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কাটান। মসজিদে প্রশান্তি পেতেন বলেই তিনি সেখানে গিয়েছিলেন। বাবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কোমায় থাকার দুঃসহ স্মৃতি আমাদের এখনও তাড়া করে ফেরে। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’

গত রোজায় ফিন্সবারি পার্ক মসজিদের বাইরে মুসল্লিদের ওপর হামলা চালায় যুক্তরাজ্যের নাগরিক অসবর্ন। ওই হামলার শিকার হয়ে মারা যান বাংলাদেশি বংশোদ্ভূত মকরম আলী। যুক্তরাজ্যের আদালত গত শুক্রবার অসবর্নকে ৪৩ বছরের কারাদণ্ড দেন। নিহত মকরম আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের