হাইকোর্টের দুর্নীতি তদন্তে প্রধান বিচারপতিকে অনুরোধ আইনমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৫

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক হাইকোর্টের দুর্নীতির অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর তিনটা ১৪ মিনিটে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘এর আগে আমি আইনমন্ত্রী থাকাকালে যতবার প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন, ততবার আমি তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। আজও  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করলাম। এসময় বিচার বিভাগের কয়েকটি বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘উচ্চ আদালত নিয়ে অ্যাটর্নি জেনারেল যেসব দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতিকে আমি অনুরোধ জানিয়েছি। একইসঙ্গে বিচার বিভাগের সঙ্গে আইন সভা ও নির্বাহী বিভাগের যে সম্পর্ক রয়েছে, তার সেতুবন্ধন হিসেবে আইন মন্ত্রণালয় সবসময় সহযোগিতা করেছে। এখনও সেই সহযোগিতা অব্যাহত রাখা হবে।’

প্রসঙ্গত, এর আগে গত ৪ ফেব্রুয়ারি নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টে বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম