রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে কর না নিতে সংসদে বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৬

সংসদ অধিবেশন (ফাইল ছবি) চিনিকলের রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে বিদ্যমান কর নেওয়ার আইন রহিত করতে সংসদে বিল তোলা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সংসদে ‘সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) অর্ডিন্যানস-১৯৬০‘ রহিত করতে ‘সুগার (রোড ডেভেলপমেন্ট সেস) (রহিতকরণ) বিল-২০১৮’ সংসদে তোলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে বিলটি পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
চিনিকলের আশপাশের রাস্তার উন্নয়নে আখ বিক্রেতাদের কাছ থেকে কর (সেস) নেওয়ার বিধান ১৯৬০ সালে করা হয়।আইনটি এখনও বলবৎ রয়েছে। আইনে বলা হয়েছে, ‘আখ বিক্রেতারা চিনি কলের পার্শ্ববর্তী রাস্তার উন্নয়নে প্রতি মন আখের জন্য ১২ পয়সা করে কর দেবে।’
বিলটি উত্থাপনের উদ্দেশ্য সম্পর্কে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের সব অঞ্চলের যোগাযোগ, অবকাঠামো ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছে। এ প্রেক্ষাপটে আখ বিক্রেতাদের কাছ থেকে আদায় করা উপ-কর দিয়ে চিনিকল এলাকায় আখ পরিবহনের জন্য রাস্তাঘাট, সেতুর নির্মাণ, উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দরকার নেই।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম