শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি নিতে আনসারকে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১০

আনসার ও ভিডিপির ৩৮ তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আনসার, ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণভাবে আগামী নির্বাচন আয়োজন করতে চাই। তাই আনসার ও ভিডিপির প্রত্যেক সদস্যকে সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’  

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সম্মেলনে এ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আনসার সদস্যদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ বিষয়ে শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ রাখতে হবে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকতে হবে।’

এর আগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সম্মেলন উপলক্ষে গাজীপুরের শফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেবামূলক কাজ ও সাহসিকতার জন্য তাদের পদক পরিয়ে দেন তিনি।

এরপর বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আনসার ও ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। তাই যেকোনও মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় তাদের ভূমিকা রাখতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন,‘আনসার ও ভিডিপি বাহিনীর ওপর সরকার নির্ভর করে। এ বাহিনী তরুণ প্রজন্মকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’  

বিএনপি-জামায়াত জোটের ভাঙচুর ও সহিংসতা রোধে আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ বাহিনী সততা, সাহস ও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে।’

সূত্র: বাসস। 

/এএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম