প্রাণ-আরএফএল’র বিরুদ্ধে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:০১ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১০

প্রাণ-আরএফএল প্রাণ-আরএফএল গ্রুপের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে প্রাণ-আরএফএল’র রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আহসানুল আলম নামের ওই কর্মকর্তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী। সঙ্গে ছিলেন আইনজীবী মাঞ্জুর আল মতিন।

পরে তিনি বলেন, ‘আহসানুল আলম নামের ওই কর্মকর্তা প্রাণ-আরএফএল গ্রুপের একটি প্রতিষ্ঠানে হেড অব অপারেশন পদে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটির কার্যালয়ের লিফট দুর্ঘটনায় তার মৃত্যু হয়।’

পরিবারের দাবি, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণ-আরএফএল গ্রুপ ব্যর্থ হয় এবং তাদের গাফিলতিই আহসানুল আলমের মৃত্যুর জন্য দায়ী। 

কিন্তু তারপরও আহসানুল আলমের মৃত্যুর জন্য গ্রুপের পক্ষ থেকে কোনও প্রকার ক্ষতিপূরণ দেওয়া হয়নি। ক্ষতিপূরণ চেয়ে পরিবারের পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণ-আরএফএল গ্রুপের কোনও আইনগত অস্তিত্ব নেই বলে জানানো হয়। এছাড়াও গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোন বিমারও ব্যবস্থা করা হয়নি। যার পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করা হয়।

 

 

 

 

বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণের দাম ফের কমলো
স্বর্ণের দাম ফের কমলো
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
বাংলাদেশের বিপক্ষে সেই লাল কার্ড, আজ শ্রীলঙ্কার ডাগআউটে কী হবে
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন যেসব বিশ্বনেতা
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন যেসব বিশ্বনেতা
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’