ভারতের সেনাপ্রধানের বক্তব্যে বাংলাদেশের প্রতিক্রিয়া নেই!

শেখ শাহরিয়ার জামান
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৫৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০০

জেনারেল বিপিন রাওয়াত ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের সাম্প্রতিক মন্তব্যে খোদ দেশটিতেই বিতর্ক তৈরি হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বিপিন রাওয়াতের দাবি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে অস্থির রাখতে চীনের সমর্থন নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওই এলাকার দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তান।

২১ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে দেওয়া সেনাপ্রধানের এমন বক্তব্যের বাংলাদেশ ও ভারতে সমালোচনা হলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আছে কিনা, সরকারের বিভিন্ন পর্যায়ে জানতে চাইলে বলা হয়, কোনও মন্তব্য নেই।

এ বিষয়ে জানতে চাইলে ভারতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত টিকে হায়দার বলেন, ‘সরকারের কাছ থেকে একটি সাধারণ প্রতিক্রিয়া আসা খুব স্বাভাবিক বিষয়।’

তিনি বলেন, ‘ভারতের সেনাপ্রধান তার বক্তব্যে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের কথা বলেছেন। এখানে বাংলাদেশকে একটি সুবিধাভোগী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রতিক্রিয়া হতেই পারে।’

তিনি আরও বলেন, আসাম অঞ্চলের সীমান্ত পুরোটাই বেড়া দেওয়া। আমরা এমন কোনও রিপোর্টও দেখিনি যে, বাংলাদেশ থেকে সেখানে লোক যাচ্ছে। এ অবস্থায় তিনি (ভারতের সেনাপ্রধান) একটি ভিত্তিহীন মন্তব্য করেছেন।’

একই মনোভাব পোষণ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, ‘বিষয়টি নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে জনগণের স্বাভাবিক প্রত্যাশা, এ বিষয়ে একটি প্রতিক্রিয়া দেখানো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে একটি ক্ল্যারিফিকেশন চাওয়া যেতে পারে–কেন এবং কী পরিপ্রেক্ষিতে ভারতের সেনাপ্রধানের কাছ থেকে এ ধরনের মন্তব্য করা হলো।’

সাবেক এই রাষ্ট্রদূত মনে করেন, সেনাপ্রধান বিপিন রাওয়াতের এই মন্তব্য বাংলাদেশ-ভারতের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে না।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম