রোহিঙ্গা ইস্যু: তিন দেশ সফরে গেছেন পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩০

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক জনমত আরও দৃঢ় করার জন্য দক্ষিপূর্ব এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আজ (সোমবার) রাতে তিনি ব্রুনাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এরপর তিনি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সফর করবেন।

যাওয়ার আগে পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা পেয়ে এসেছি। আমি দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরে যাচ্ছি। যেসব দেশ এর আগেও আমাদের এ বিষয়ে সমর্থন দিয়েছে।’

এর আগে ১৬ নভেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ থার্ড কমিটিতে এবং ৫ ডিসেম্বর জেনেভায় মানবাধিকার কাউন্সিলে আসিয়ানের ওই তিনটি দেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে নিন্দা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৮ ফেব্রুয়ারি হবে এবং সেখানে রোহিঙ্গা ইস্যুসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে।’  ব্রুনাই ও ইন্দোনেশিয়া আসিয়ানের সদস্য হলেও তারা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সবসময়ে সমর্থন দিয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, মিয়ানমারও আসিয়ানের সদস্য।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম