‘কঠোর হচ্ছে মাদক আইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ১৫:২৫আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৫:৩৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময়

কঠোর করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। অত্যন্ত দ্রুততার সঙ্গে আইনটি চূড়ান্ত করতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মহাপরিচালক বলেন, আইনটিকে আরও শক্ত করার চেষ্টা করছি। যদিও মাদকের সবগুলো মামলা জামিন অযোগ্য। কিন্তু তারপরও আসামিরা জামিন পাচ্ছে। নতুন করে কঠোর করা হচ্ছে আইন। আগামী ১৩ মার্চ আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। সেখানে আইনের খসড়া চূড়ান্ত করা হবে। এরপর খসড়াটি যাবে মন্ত্রিসভায়। আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে আইনটি চূড়ান্ত করার কার্যক্রম গ্রহণ করেছি।

মাদক নির্মূলে নিজেদের কঠোর অবস্থান জানিয়ে মহাপরিচালক জামাল উদ্দীন আহমেদ বলেন,মাদক নির্মূলে একটি প্রক্রিয়া হলো তালিকা তৈরি। সেই তালিকা ধরে অভিযান পরিচালনা করা হয়। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি। পাশাপাশি নিজেদের কর্মীদেরকে আমরা প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আমাদের কর্মীদের সরাসরি মন্ত্রণালয় এবং অধিদফতরে জবাবদিহিতা করতে হচ্ছে। কারও কার্যক্রমে কোনও ধরনের গাফিলতি পাওয়া গেলে তাকে অধিদফতরের চাকরিতে রাখা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের