২১-২২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ১৩:১১আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৩:২১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচন আগামী ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট বারের সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস একথা জানিয়েছেন। তিনি বলেন, ১ মার্চ থেকে আজ ১১ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ দাখিল করা যাবে। একই দিন বিকাল সাড়ে ৫টায় বাছাই এবং ১৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা রয়েছে।

তিনি বলেন, নির্বাচনে এ বছর ৬ হাজার ২১২ জন ভোটার রয়েছেন। আগামী ২১ ও ২২ মার্চ সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হবে। মাঝখানে ১ ঘণ্টা বিরতি থাকবে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭ টি নির্বাহী সদস্যের পদ রয়েছে।

বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

নির্বাচনের জন্য এরই মধ্যে সাদা প্যানেল চূড়ান্ত হয়েছে। রবিবার (৪ মার্চ) রাতে বার কাউন্সিল ভবনে এক সভায় এ প্যানেল চূড়ান্ত করা হয়। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান