১৫ বছরের বেশি বয়সী সিএনজি অটোরিকশার মেয়াদ না বাড়ানোর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ১৮:২৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৮:৩৫

সিএনজি অটোরিকশা ১৫ বছরের বেশি বয়সী সিএনজি অটোরিকশার মেয়াদ না বাড়ানোর সুপারিশ করেছে বুয়েট। মঙ্গলবার (৬ মার্চ) এ সংক্রান্ত একটি সুপারিশমালা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। বিআরটিএ’র সচিব শওকত আলী এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
শওকত আলী বলেন, ‘বুয়েট দুইটি সুপারিশ করেছে। প্রথমত, ২০০২ ও ২০০৩ সালে নিবন্ধিত যেসব সিএনজি অটোরিকশার নির্ধারিত মেয়াদ ১৫ বছর শেষ হয়েছে, সেগুলোর মেয়াদ বাড়ানো যাবে না। দ্বিতীয়ত, সম্প্রতি বিআরটিএ ৩১ মার্চ পর্যন্ত যেসব সিএনজি অটোরিকশার মেয়াদ বাড়িয়েছে, তারপর থেকে সেগুলোর মেয়াদ আর বাড়ানো যাবে না।’
সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন পুনঃস্থাপন ও মেয়াদ বাড়ানো নিয়ে এসব যানবাহনের মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে বুয়েট এ মতামত দিয়েছে।
২০০২ সালে ঢাকায় ৫ হাজার ৫৬১টি ও চট্টগ্রামে ৭ হাজার ৪৬৯টি অটোরিক্সা নিবন্ধনের সময় এগুলোর মেয়াদ নির্ধারণ করা হয় ৯ বছর। এরপর আরও দুই দফায় এই মেয়াদ বাড়ানো হয়, যার সময়সীমা শেষ হয়েছে ২০১৭ সালের ডিসেম্বর মাসে। তবে গ্যাস সিলিন্ডার ও ইঞ্জিন পরিবর্তন করে আবারও মেয়াদ বাড়ানোর দাবি জানায় মালিকদের একটি পক্ষ। এর পরিপ্রেক্ষিতে গাড়িগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য সেগুলোকে বুয়েটে পাঠায় বিআরটিএ। সক্ষমতা যাচাই শেষে বুয়েট গাড়িগুলোর মেয়াদ আর না বাড়ানোর সুপারিশ করেছে।
ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞরা মনে করছেন, ঝুঁকিপূর্ণ ও যাত্রীবান্ধব নয়— এমন পুরনো ব্যবস্থার পরিবর্তন দরকার। সে কারণে যান্ত্রিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশনার ব্যবস্থাপনাও আধুনিক করা প্রয়োজন।
আরও পড়ুন-
তিন শিক্ষা বোর্ডে যারা সচিব, তারাই চেয়ারম্যান
সবচেয়ে বেশি যৌন নির্যাতনকারী ৪১-৬০ বছরের পুরুষরা: ব্র্যাক

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম