নারীদের মেধা কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১১:৪৪আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৪:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মেয়েদের বসে থাকলে চলবে না। নিজের পায়ে দাঁড়াতে হবে। তাদের নিজেদের মেধা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেশি করে পড়ালেখা  করতে হবে। কর্মক্ষেত্রে নারীরা যাতে মূল স্রোতে আসতে পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। অর্থনৈতিকভাবে নারীদের স্বনির্ভর হতে হবে। নারী উন্নয়ন বাস্তবায়নে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।’

বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিটি কর্মক্ষেত্রে নারীদের প্রাধান্য দিচ্ছি। আমাদের উচ্চ আদালতে কোনও নারী ছিল না, আমি এসে সেই উদ্যোগ নিয়েছি। আমি এসে নারীদের পুলিশের এসপি পদে নিয়োগ দিয়েছি। এছাড়া প্রতিটি ক্ষেত্রে নারী নেতৃত্বের স্থান করে দিয়েছি। আমরা মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করে ছয় মাস করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মেয়েরা খেলাধুলায় এখন আর পিছিয়ে নেই। আমাদের মেয়েরা এখন এভারেস্টেও যাচ্ছে। আমরা নারী নেতৃত্ব গ্রাম থেকে তৃণমূল পর্যায়ে আনার চেষ্টা করছি।’

তিনি নারীদের অবদানের কথা বলতে গিয়ে নিজের মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের অবদানের কথা উল্লেখ করেন। বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় তিনি যেভাবে সংসার, রাজনীতি ও আন্দোলন পরিচালনায় ভূমিকা রাখতেন, সেসবের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী।

/এআর/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম